Wednesday, October 29, 2025
My Educational Background
দার্জিলিং ট্যুর ৩য় ও শেষ পর্ব
🌄 টাইগার হিল থেকে ফিরে হোটেলে ফিরে আমরা ঘন্টাখানেক বিশ্রাম করি। তারপর khangsangma রেস্টুরেন্টে খাওয়াদাওয়া সেরে নিয়ে হোটেল থেকে চেকআউট করে ঘুম রিল স্টেশন থেকে শেয়ার জিপে করে দার্জিলিং চলে যায় জনপ্রতি ৩০ রূপি ভাড়া দিয়ে। দার্জিলিং গিয়ে হোটেল পেতে একটু বেগ পেতে হয় আমাদেরকে কারণ একজন বাঙালি দালাল এর খপ্পরে পড়ি, তারপরেও অনেক দামাদামি করে ৮০০ রুপিতে রুম পেয়ে যাই (hotel Raj palace)। দার্জিলিং মল থেকে প্রায় ৭০০ মিটার দূরে অবস্থিত আমাদের হোটেল।
হোটেলে ২ ঘণ্টা রেস্ট নিয়ে আমরা দার্জিলিং এর মমো খাওয়ার জন্য বের হয়। উদ্দেশ্য কুঙ্গা রেস্টুরেন্টে। গিয়ে দেখি ব্যাপক ভিড় সেখানে, বাধ্য হয়ে প্রি অর্ডার দিয়ে আসছিলাম। ৩০ মিনিট পর মোমো পেয়ে ঈদের দিনের সেমাই এর বিকল্প হিসেবে খাই।
সন্ধ্যায় আমরা দার্জিলিং রেল স্টেশন ঘুরাফেরা করে মল এর দিকে যাই। দার্জিলিং মল দিনে একরকম আর রাতে একদম ভিন্নরকম। সবকিছুই পাওয়া যায় এই মল এ। শপিং করার জন্য কোনো আমাউন্ট এ এখানে নিরাপদ নয়। অনেক রাত পর্যন্ত ঘুরাফেরা করে আমরা এক কলকাতার বাঙ্গালী রেস্টুরেন্টে ডিনার সেরে নিয়ে একবারে হোটেলে ফিরি।
পরের দিনও আমাদের থাকার কথা দার্জিলিং কিন্তু সময় এবং বাজেট সংক্রান্ত জটিলতায় আমরা ওই দিনই সকালে ব্রেকফাস্ট সেরে চকবাজার যাই শিলিগুড়ি NBSTC এর বাস ধরতে। দুপুর ১২ টায় বাস সেরে আমাদের শিলিগুড়ি পৌঁছে দেয় প্রায় ৪:৩০ নাগাদ। অনেক জ্যাম ছিল সেদিন। তারপর আমার দাদাভাই বিরিয়ানি হাউজে খাওয়াদাওয়া সেরে নিয়ে প্রচুর কেনাকাটা করি প্রধান নগর মার্কেটে। রাত ৮ টায় আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে শঙ্কর এসি স্লিপার বাসের ২ টা টিকেট কাটি যেটা আমাদের সারারাতে নিয়ে যাবে হিলি পর্যন্ত। টিকিটের দাম ছিল ৪০০ রূপি জনপ্রতি। বাসটি রাত ১০ টায় যাত্রা শুরু করে সকল ৭ টায় আমাদের হিলিতে পৌঁছে দেয়।
তারপর আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ৯ টা পর্যন্ত অপেক্ষা করি ইমিগ্রেশন অফিস খোলার জন্য। তারপর ভারত বাংলাদেশ ইমিগ্রেশন কাস্টমস মিলিয়ে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে, খুবই কষ্টদায়ক দিন ছিল আমাদের জন্য। অবশেষে বাংলাদেশে প্রবেশ করে আমরা সৌমিক বাসে করে বগুড়ায় ফিরে আসি আল্লাহর রহমতে।
আমাদের এই দুইজনের ভারতীয় ট্যুরে খরচ হয় মাত্র ১০ হাজার বাংলাদেশি টাকা (জনপ্রতি)। কেনাকাটা ছাড়া সকল খরচ এই টাকার মধ্যেই আমাদের কমপ্লিট হয়েছিল।
আমার ভ্রমণ কাহিনীটা কেমন হলো কমেন্টে জানাবেন সবাই। আশা করি নেক্সট কলকাতা ট্যুর ১০ হাজার টাকায় কমপ্লিট করতে পারব। এরকম কড়া বাজেট ট্যুরের ইনফরমেশন পেতে পেজ, ইউটিউব চ্যানেল টি ফলো করতে পারেন। 🙂
#HAMIM
#Hili_port
#balurghat_railway_station
#shankar_Ac_sleeper
#nbstc_bus
#hotel_raj_palace
#ghum_railway_station
#darjeeling_railway_station
#darjeeling_mall
#kunga_restaurent
#shiliguri_market
দার্জিলিং ট্যুর ২য় পর্ব
Sunday, April 21, 2024
দার্জিলিং ট্যুর ১ম পর্ব
🧘 আলহামদুলিল্লাহ ।
আমার আগের MRP পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ায় গত বছরের অক্টোবর মাসে ১০ বছর মেয়াদী ৪৮ পাতার e-Passport রিনিউ করি ভারত যাওয়ার উদ্দেশ্য নিয়ে।
তারপর ৮ই ফেব্রুয়ারি ২০২৪ সালে অনলাইনে এ আবেদন করি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য। এপয়েন্টমেন্ট ডেট দেরিতে দেখাচ্ছিল তাই পেমেন্ট করি ১৮ই ফেব্রুয়ারি তারিখে তখন আমাকে এপয়েন্টমেন্ট তারিখ দেওয়া হয় এপ্রিল মাসের ১৬ তারিখ।
হঠাৎ করেই রোজার দুইদিন আগে ১১ই মার্চ IVAC থেকে মেসেজ আসে যে আপনার এপয়েন্টমেন্ট ডেট এগিয়ে নিয়ে আসা হয়েছে (১৩ই মার্চ)। তারপর সেই মার্চের ১৩ তারিখেই অ্যাপ্লিকেশন ফাইলসহ সকল ডকুমেন্টস জমা দেই বগুড়া IVAC সেন্টারে। জমা দেওয়ার পর পাসপোর্ট ডেলিভারি ডেট পাই ২০ই মার্চ। তবে আমার আর আমার ছোটভাইয়ের মোবাইল নাম্বারে মেসেজ আসে মার্চের ২১ তারিখে পাসপোর্ট সংগ্রহ করার জন্য।
যথারীতি সেদিন দুপুরে ২ ঘটিকায় IVAC সেন্টারে গিয়ে আমাদের সেই ফ্রেশ পাসপোর্টের সাথে ৩ মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রির ভারতীয় ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করি। তারপর আমাদের দার্জিলিং ট্যুর প্ল্যান শুরু হয়। অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, পেমেন্ট করা এবং এপয়েন্টমেন্ট ডেট এ ফাইল জমা দেওয়া, ব্যাংক স্টেটমেন্ট/ডলার এনডোর্স, প্রত্যয়নপত্র সবকাজ আমি নিজেই করি সে এক আনন্দময় ও উত্তেজনাকর অভিজ্ঞতা। ট্যুরে যাওয়ার আগে নিজের ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড দিয়ে নিজের জিপি সিম রোমিং এক্টিভ এবং ভারতের ট্রেনের টিকেট কাটার জন্য IRCTC একাউন্ট ভেরিফাই করে নিই এবং ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসে পর্যাপ্ত ব্যালেন্স লোড করি যাতে ভারতে গিয়ে অন্তত টেকনিক্যাল বিষয়ে কোনরূপ ঝামেলা পোহাতে না হয়।
তারপর আমরা হিলি বর্ডার দিয়ে ৮ই এপ্রিল বালুরঘাট- শিলিগুড়ি ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনে করে শিলিগুড়ি হয়ে দার্জিলিং ঘুরে ফিরে ১৩ই এপ্রিল আবারো হিলি বর্ডার হয়েই বাংলাদেশে (বগুড়ায়) ফিরে আসি।
🙏 পরিশেষে আমি বলব, ভিসার অ্যাপিকেশন থেকে শুরু করে সবকিছু নিজে একাই করার চেষ্টা করবেন। আর হেল্প লাগল আমি বা আমার মত যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ায় এরকম অনেকেই আছে, তাদের শরণাপন্ন হবেন। অযথা দালালের খপ্পরে পড়বেন না আর অতিরিক্ত অর্থ অপচয় করবেন না।
ভ্রমণ কাহিনী আসছে ২য় পর্বে ইনশাআল্লাহ।
সবার ভ্রমণ আনন্দদায়ক হোক 🕺
#HAMIM
#hamimbd77
#BD_Passport
#Indian_Visa
#Bogura_IVAC
#gp_roaming
#IRCTC
#IRCTC_Rail_Connect
#brilliant_connect






